বিশ্ব নৌপরিবহন দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বার্তায় সাদেক বলেন, ইরানের উপকূলরেখা দেশের জাতীয় ও অর্থনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে সামুদ্রিক পরিবহন বাণিজ্যিক পণ্য পরিবহনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সামুদ্রিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, পণ্য পরিবহনের ধারাবাহিকতা বজায় রাখা শুধু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়; বরং এর মাধ্যমে এটিও প্রমাণিত হয় যে, বিভিন্ন চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যোগাযোগপথগুলো সচল রয়েছে।
পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেন সাদেক। তিনি বলেন, এই কৌশলগত জলপথে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক দেশগুলোর স্বার্থ সুরক্ষায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ভূমিকা রাখায় নাবিক, সামুদ্রিক বিশেষজ্ঞ, বন্দরকর্মী এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের প্রশংসা করেন মন্ত্রী।
উল্লেখ্য, প্রতিবছর ২৪ সেপ্টেম্বর বিশ্ব নৌপরিবহন দিবস পালিত হয়। নাবিক ও বৈশ্বিক সামুদ্রিক পরিবহন খাতের গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।
আপনার কমেন্ট